গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নতুন চার মুখ এনে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Link Copied!

নতুন চার মুখ এনে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আজ রোবিবার (১ জানুয়ারি) গণভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্যদের মধ্য শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, একজন সভাপতি মন্ডলীর সদস্য ও একজন সদস্য ছাড়া বাকি সদস্যদের নাম চূড়ান্ত করেছে দলটি।

নতুন ঘোষণা দেওয়া ২৭টি সদস্য পদের মধ্যে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত, দীলিপ কুমার চ্যাটার্জি, তারিক সুজাত।

এছাড়া আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হয়েছেন গত কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম।

আরও পড়ুন-    কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় কাঁপছে মানুষ

আর গত কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে কেন্দ্রীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।

কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন–আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, দীলিপ কুমার চ্যাটার্জি, তারিক সুজাত।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে টানা দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই দিন ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৯টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মাশরাফি বিন মুর্ত্তজাকে নির্বাচিত করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…