গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে ব্যবস্থাঃ আইনমন্ত্রী

Link Copied!

ভোটাধিকার প্রয়োগে যদি কেউ বাধা দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রবিবার (০১ জানুয়ারি) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় আরও আইনমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ২০২৪ এর শুরুতে যে নির্বাচন হবে তাতে সব দল অংশগ্রহণ করবে বলে আশা করছি।

তিনি বলেন, সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা আছে সেভাবেই নির্বাচন হবে। ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-    সংকট নিয়েই শুরু হচ্ছে নতুন বছরের যাত্রা

আনিসুল হক বলেন, দেশে গণতন্ত্রের শেকড় মজবুত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। জনগনের কাছে শেখ হাসিনা দায়বদ্ধ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পালন করা হবে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…