গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহের কাজটি চ্যালেঞ্জিং ছিলঃ নসরুল হামিদ

Link Copied!

দেশের পরিবহন খাতে নতুন যুক্ত হওয়া মেট্রোরেলে বিদ্যুৎ সরবরাহের কাজ চ্যালেঞ্জিং ছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, প্রথমবারের মতো বিদ্যুৎচালিত মেট্রোরেল বাংলাদেশের জন্য একদমই নতুন অভিজ্ঞতা। আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল মেট্রোরেলের জন্য এমন একটি বিদ্যুৎ সরবরাহ গড়ে তোলা, যাতে যেকোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা থাকবে।

আরও পড়ুন-    মদনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের উদাসীনতায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

বিদ্যুৎ সরবরাহের কাজে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কঠিন এ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে বিদ্যুৎ বিভাগের কর্মীসহ অসংখ্য মানুষ দীর্ঘদিন অক্লান্ত শ্রম দিয়েছেন।

তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতু, মেট্রোরেল বাঙালির স্বপ্ন ও কল্পনাকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার এমন অনেক উদ্যোগ। দেশ ও মানুষের কল্যাণে তার নিরন্তর সাহসিকতা, সময় ছাপিয়ে লেখা থাকবে মহাকালের পাতায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…