গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আবারও লক্ষ্মীপুর ডাকাতিয়ার খালে অবৈধ স্থাপনা : গ্রামবাসীর বিক্ষোভ

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুর থেকে চরবংশীর খাসেরহাট সড়কে খাল দখল করে অর্ধ’শত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে দীর্ঘ খাল সরু হয়ে পানি প্রবাহ কমে যাচ্ছে। ফসলি জমিতে সেচ ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। গত ১৫ দিন ধরে ডাকাতিয়া নদী সংলগ্ম খালের উপর আরসিসি পিলার দিয়ে ব্রীজসহ খাবার হোটেল নির্মান হচ্ছে। প্রতিবাদে সোমবার দুপুরে (২৬ ডিসেম্বর) শতাধিক গ্রামবাসী বিক্ষোভ করেছেন।

পাউবোর খালের উপর আরসিসি পিলারে পাকা স্থাপনার সময় পুলিশ ও ইউপির ভূমি তহশিলদার কে জানালে তারা কেউ ব্যাবস্থা নেয়নি। কিন্তু অভিযোগ রয়েছে বংশীব্রীজ সংলগ্ন হোটেল মালিক মোঃ শিপন লক্ষ্মীপুরের পাউবোর কর্মকর্তাদের ম্যানেজ করেই ব্রীজ ও বহুতল হোটেল ভবন নির্মান করছেন।

সোমবার দুপুরে সরজমিন গেলেও এর সত্যতা পাওয়া যায় এবং প্রশাসনকে ব্যাবস্থা নিতে ক্ষুদ্ধ গ্রামবাসী বিশেষ অনুরোধ জানিয়েছেন। সম্প্রতি শীর্ষ সংবাদে খবর  প্রকাশের প্রেক্ষিতে রায়পুর খাসেরহাটের চমকাবাজার, মোল্লারহাট ও বটতলা নামক স্থানে অবৈধভাবে বেরিবাঁধের পাশে চার ব্যাবসায়ী ইমারত নির্মাণ ভেঙ্গে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্জন দাশের নেতৃত্বে পাউবোর কর্মকর্তারা।

সরেজমিনে দেখা যায়, উত্তর চরবংশী ইউপির বংশীব্রীজের ঢুকতেই পাউবোর উপর ডান পাশে খাবার হোটেল শিপনের। হোটেলের সকল ময়লা নদীতে ফেলে দূষন করছেন। এখন নতুন করে বাম পাশের পাউবোর খাল দখল করে আরসিসি পিলার দিয়ে স্থাপনা করছেন তিনি। সোমবার দুপুরে গ্রামবাসীর বাধার মূখে পিছু হটে ঠিকাদার এমরান হোসেন। পরে বিক্ষোভ করে গ্রামবাসী।

পাউবো খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান বিষয়ে শিপন মিয়া বলেন, সড়কের পাশে পাউবোর কর্মকর্তার কাছে অনুমতি নিয়ে খালে স্থাপনা (ব্রীজ) নির্মাণ করছি। গ্রামবাসী না বুঝেই আমাকে কাজ করতে দেয়নি। কাজ এখন বন্ধ রেখেছি।

উত্তর চরবংশি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, পাউবোর খাল দখল করে ব্রীজ নির্মাণের বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে দেখবো। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে খাল দখলের প্রতিযোগিতা চলতে থাকলে একসময় পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। এ কারণে এ এলাকার কৃষিতে বিপর্যয় নেমে আসতে পারে।

ইউএনও অনজন দাশ বলেন, ‘খাল দখল করে পাকা ইমারত নির্মান করা যাবেনা। এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।। সংশ্রিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

খাল দখলের কথা স্বীকার করে লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফারুখ আহম্মেদ বলেন, ‘ রায়পুরে সড়কের পাশে খসল দখল করে ব্রীজ নির্মানের বিষয়ে জেনেছি। দখলের স্থান পরিদর্শন করে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।’

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…