গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে সেই রাস্তা ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

Link Copied!

শীর্ষ সংবাদে খবর প্রকাশের পর অবশেষে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনার পাশের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার কাঁচা রাস্তাটি ভেঙ্গে দিলেন সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) রাসেল ইকবাল। গত কয়েকদিন ধরে দক্ষিন চরবংশী ইউপি আবুল হোসেন নিজস্ব শ্রমিক দিয়ে বাঁধ ওই রাস্তা নির্মাণ করছিলেন। উল্লেখ্য, সোমবার “মেঘনায় বাঁধ দিয়ে রাস্তা-রায়পুরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ নজরে আসে প্রশাসনের।।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় রায়পুরে দক্ষিণ চরবংশী মিয়ার হাট বাজার রাহুল ঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে মেম্বার আবুল হোসেনের করা কাঁচা রাস্তাটি ভেঙ্গেদেন এসিল্যান্ড। এসময় তার সাথে সংশ্লিষ্ঠ কর্মক্রতারা ছিলেন।

জানা যায়, আবুল হোসেন মেম্বার সরকারের নিয়মের উর্দ্ধে থেকে মেঘনার পাশের কৃষিজমি থেকে মাটি দিচ্ছেন ইটভাটায়সহ বিভিন্ন রাস্তার কাজে। এছাড়াও বাঁধ ও রাস্তা নির্মাণের জন্য স্থানীয় কৃষকদের ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে উর্বর মাটি নিতে এই রাস্তা নির্মাণ করছিলেন।

এবিষয়ে ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার বলেন অল্প কয়েকদিনের জন্য নদীর উপর বাঁধ দিয়ে রাস্তা করছিলাম। সাংবাদিকদের কারনে এসিল্যান্ড আমার কাজটি বন্ধ করে দিয়ে গেছেন।

রায়পুর সহকারি কমিশনার ভূমি রাসেল ইকবাল বলেন, মেঘনা নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করার বিষয়টি যুগান্তরে সংবাদ প্রকাশ হওয়ার পর জানতে পারি। বিকালে সরজমিন স্পটে গিয়ে রাস্তা ভেঙ্গে দেয়া হয়েছে।। তাকে সতর্ক করা হয়। ফসলি জমির মাটি ইটভাটায়ও নেয়া যাবেনা।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…