গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে শ্যালকের হাতে দুলাভাই খুন

  • মদনে ঘর থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

    মদন থানা

Link Copied!

নেত্রকোণার মদনে পূর্ব বিরোধের জের ধরে হামলায় সাজাত মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।

নিহত সাজাত মিয়া ঐ ইউনিয়নের মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে।

এ ঘটনায় আরো চারজন আহত রয়েছেন। আহত মানিক মিয়ার (৬০) অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বাকি আহত রহমত আলী (৬১), সুজাত (২৭) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আহত মজিদ মিয়া (৬৫) কে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-    তুরস্কের বড় বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাখনা গ্রামের নিহত সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের প্রতিবেশী চাচাতো বোন জামাই। কিছুদিন আগে সাজাত মিয়ার পালিত হাঁস নিয়ে যান শ্যালক কবির হোসেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মামলাও হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। মঙ্গলবার সকালে সাজাত মিয়া বাড়ির সামনের হাওরে তার পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে ছিলেন। এ সময় শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গে সাজাদ মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজাদ মিয়ার ওপর হামলা করেন। এ সময় আরো চারজন আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, মাখনা গ্রামে সাজাত নামে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মজিদ মিয়া নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…