গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গোবিন্দগঞ্জে পাটের গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অর্ধকোটি টাকার ক্ষতি

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয়রা জানায়, মহিমাগঞ্জ বাজারের পাটের গুদামটি ব্যবসায়ী আজহারুল ইসলামের। হঠাৎ করে দুপুরের দিকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গুদামের সব পাট পুড়ে যায়। এসময় গুদামের পাশে থাকা দুটি বাড়িও পুড়ে গেছে।

আরও পড়ুন-    কলাপাড়ায় প্রান্তিক মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাটের গুদামের মালিক আজহারুল ইসলাম বলেন, কিভাবে আমার গুদামে আগুন লেগেছে তা জানি না। তবে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগাতে পারে। এ ঘটনায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…