গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে পেটালেন আ’লীগ নেতা

Link Copied!

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবু কাশেম জিহাদির বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে পেটানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া আহত ছাত্রলীগ নেতা রাকিবকে সদর হাসপাতালে দেখতে যান।

এর আগে বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার কায়কোবাদ অডিটোরিয়ামে ছাত্রলীগের প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে। প্রস্তুতি সভা চলাকালে উপস্থিত নেতাকর্মীদের সামনেই রাকিবকে মারধর করেন আবুল কাশেম জিহাদি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় রাকিবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে।

অভিযুক্ত কাশেম জিহাদী চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নিজ নামে বাহিনী গঠন করে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

আহত ছাত্রলীগ নেতা রাকিব ইমাম জানান, ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সেখানে তিনিও অংশগ্রহণ করেন। হঠাৎ করে কোন কারণ ছাড়াই আওয়ামী লীগ নেতা কাশেম জিহাদি এসে তাকে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাকে অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, কাশেম জিহাদি ও রাকিবের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমরা উভয়কে সরিয়ে দিই।

বক্তব্য জানতে একাধিকবার কল করলেও আবুল কাশেম জেহাদী ফোন রিসিভ করেননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে মারধরের ঘটনা শুনিনি। এ ঘটনায় কেউ আমাদের কাছে অভিযোগও করেনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…