বুধবার (৭ নভেম্বর) দুপুর থেকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর থেকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জুয়েলকে আটক করা হয়েছে।
আরও পড়ুন- লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ ইউনিটের কমিটি ঘোষণা
এ ছাড়াও বিএনপি অফিস থেকে বিভিন্ন স্তরের ৪০০-৫০০ নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের গেইটে মাটিতে বসে থাকতে দেখা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


