গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নাটোরে রুম টু রিডের উদ্যোগে কন্যাশিশু দিবস ও এ্যালুমনাই উৎসব

Link Copied!

সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার” এই শ্লোগানকে সাথে রেখে নাটোরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও এ্যালুমনাই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) শহরের অনিমা চৌধুরী অডিটরিয়ামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা শিক্ষা অফিসার আখতার হোসেনের সভাপতিত্বে ও সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদীন ও বিষয়ভিত্তিক তথ্য উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার বাসন্তি লতা দাস।

আরও পড়ুন-    বিএনপি মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে নাঃ ডিএমপি

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাহমুদা শারমিন নেলী।

সমাবেশের শেষাংশে ২৭ জন নারী শিক্ষার্থীকে এ্যালুমনাই ক্রেস্ট, সনদ ও উপহার এবং জিপিএ-এ প্লাস প্রাপ্ত ৬০ জন মেধাবী নারী শিক্ষার্থীকে উপহার সহ সম্মাননা প্রদান করা হয়। সমাবেশে মাধ্যমিক স্তরের ৭৩৯ জন নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় জেলার ৪৪ টি কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন প্রধানসহ ১৮ জন শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন। –বিজ্ঞপ্তি

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…