গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মতিঝিলে বানিজ্যিক ভবনের ১৮ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

Link Copied!

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে শিপন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ আগষ্ট) বেলা আড়াইটার দিকে মতিঝিল শাপলা চত্বরের পাশে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ভবনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

শিপন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি মেঘনা ইনস্যুরেন্সের ভবনেই থাকতেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, শিপন অ্যালুমিনিয়ামের কাজ করতেন। থাকতেন ওই ভবনেই। দুপুরে ১৮ তলার বাইরের দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে সংবাদ পেয়ে পুলিশ ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখতে পারেন-

⇒ হিলিতে বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম

⇒ নেই মেসি-নেইমার, আছেন রোনালদো

⇒ এটিএম বুথে ব্যবসায়ী খুন

⇒ ২২৮ বৎসরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক “কাজীর মসজিদ”

ছেলে সন্তানের মা হলেন পরী মণি

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…