গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

অদম্য মিরাজ-মোস্তাফিজে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

Link Copied!

১৩৬ রানের মাথায় নবম উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে দলের হাল ধরেন অদম্য মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। শেষ উইকেট জুটিতে তারা দুজন ৪১ বলে ৫১ রান তুলে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় উপহার দেন।

ভারতের ছুড়ে দেওয়া ১৮৬ রান বাংলাদেশ ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে। মিরাজ ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে মোস্তাফিজ ১১ বলে ২ চারে ১০ রানে অপরাজিত থাকেন।

বল হাতে ভারতের মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন-    আজ সোমবার বিদ্যুতের নতুন দাম ঘোষণা

রবিবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। দীপক চাহারের বলে রোহিত শর্মাকে শূন্য রানে ক্যাচ দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর মোহাম্মদ সিরাজের বলে আনামুল হক ১৪ রানে ফেরেন। তবে সাকিব আল হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তামিম ইকবালের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া লিটন দাস।

তবে ভালো ব্যাটিং করলেও ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন লিটন। ৬৩ বলে ৪১ রান করেন এই তারকা। সুন্দরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ২৯ রান করা সাকিব। এরপর দ্রুতই মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। শেষ দিকে এবাদত হোসেন ও হাসান মাহমুদও শূন্য রানে মাঠ ছাড়েন।

আরও পড়ুন-    যেভাবে জানবেন এসএসসির ফল

তবে মোস্তাফিজকে নিয়ে হাল ধরেন মিরাজ। ৪১ বলে এই জুটি ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। মিরাজ ৩৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ ১১ বলে ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট পান। ২ উইকেট দখল করেন কুলদীপ সেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিরাজ, সাকিব, এবাদত তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ছাড়া সেভাবে কেউই দাঁড়াতে পারেননি। রাহুল ৭০ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৩ করে এবাদতের শিকার হন।

বাংলাদেশ বোলার সাকিব ১০ ওভারে ৩৬ রানে ৫টি উইকেট পান। ৪ উইকেট দখল করেন এবাদত। বাকি একটি উইকেট নেন মিরাজ।

ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরা হন মিরাজ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…