গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিএনপির সমাবেশের আগের দিন আ.লীগের সমাবেশের ঘোষণা

Link Copied!

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম’র দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশ করবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির এই সমাবেশ ঘিরে রাজধানীতে পাল্টা কর্মসূচির পরিকল্পনা করছে বলে কিছুদিন ধরে খবর বেরিয়েছে। ফলে ১০ ডিসেম্বর ঘিরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে।

আরও পড়ুন-    রুহিয়ায় গলায় ফাঁস দিয়ে ১ জনের মৃত্যু

এরইমধ্যে মঙ্গলবার ওই ‘১০ ডিসেম্বরে’র ঠিক আগের দিন পল্টনে সমাবেশের ঘোষণা দিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এর আগে গত রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরের সমাবেশের পরে এবার দক্ষিণ শাখা এই সমাবেশের তারিখ নির্ধারণ করেছে।

এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…