গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আজ সোমবার বিদ্যুতের নতুন দাম ঘোষণা

  • জাতীয় গ্রিডে বিপর্যয়: ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই

Link Copied!

আজ সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে। তবে গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না।

রবিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)-এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে ১৩ অক্টোবর বিইআরসি আদেশ নম্বর- ২০২২/১৯ পুনর্বিবেচনা-সংক্রান্ত কমিশন আদেশ আগামী ২১ নভেম্বর সোমবার দুপুর ১২টায় কমিশন কর্তৃক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

আরও পড়ুন-    চৌহালীতে মুক্তিযুদ্ধ কর্ণারে বই বিতরণ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয়। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়েছে। এরপর ১৩ অক্টোবর দাম না বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। তবে কমিশন সে সময় এই প্রস্তাবের বিপরীতে রিভিউ করার সুযোগ রেখে দেয়।

সেই সুযোগটিই নেয় পিডিবি। গত সোমবার তারা রিভিউ আপিল করে। এক সপ্তাহের যাচাই-বাছাই শেষে সোমবার নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি।
এদিকে, যেহেতু বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এখনও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়নি।

সেহেতু গ্রাহকপর্যায়ে এখনই বাড়ছে না বিদ্যুতের দাম। তবে পাইকারি বিদ্যুতের দাম বাড়লে গ্রাহকপর্যায়েও বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…