গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে ৩৫০ পিস ইয়াবা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শনিবার (১৯ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে ও পৌরসভার ঝিলপড়া থেকে জাকারিয়া আলম সরকারকে আটক করা হয়। জাহিদুলের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাকারিয়ার কাছ থেকে ৫০ পিস ই্য়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন-    ওসিকে প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের থানা ঘেরাও

আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ তারা মাদকের ব্যবসা করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব মাদক দ্রব্য পাই। এদের বিরুদ্ধে মাদক কারবারি কয়েকটি মামলাও রয়েছে। এরা পেশাদার মাদক ব্যবসায়ী।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক মামুনুর রশিদ বলেন, আটক হওয়া দুই মাদক কারবারিকে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারের চেষ্টা চলছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মাঝখানে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে নতুন করে আবার শুরু করে মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ