বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে লক্ষ্মীপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, সহকারী পুলিশ সুপার রুপক চন্দ্র পাল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমান, নিজাম উদ্দিন ও আবদুল আলীম হুমায়ুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সমন্বিত ফ্যামিলি কার্ড চালু, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষি কার্ড প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ এবং খেলাপি কৃষি ঋণ মওকুফসহ নানা উদ্যোগ উল্লেখযোগ্য।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ বিভিন্ন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


