গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় চ্যানেল আই-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Link Copied!

‘পঁচিশ উচ্ছাস লাল সবুজে বিশ্বাস’ এই স্লোগানে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই’র ২৫ বছরে পদার্পণ ও চ্যানেল আই’র জন্মদিন উপলক্ষে রবিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, কেক কর্তন ও পুরস্কার বিতরণ করা হয়।

সকালে গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সভাপতি এম এ সালামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, অবসরপ্রাপ্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুদার রহমান মাসুদ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা।

আরও পড়ুন-   কঠিন চ্যালেঞ্জে আছিঃ ওবায়দুল কাদের

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, সদস্য আফতাব হোসেন, আফরোজা লুনা, রিকতু প্রসাদ, চ্যানেল আই-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, সাংবাদিক বিষ্ণু নন্দী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আল আরাফাত রাব্বী, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারি অধ্যাপক ফিরোজ খান নুন, ফুলপুকুরিয়া কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন, শিক্ষক সানাউল্লাহ, প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…