গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আইনি প্রক্রিয়া মেনেই বিদেশে চিকিৎসা নিতে পারবেন খালেদা জিয়াঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হবে। সেজন্যই তার পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে। আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাই এখন কিছু বলা ঠিক হবে না।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে আইডিইবি’র প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তিনি (খালেদা জিয়া) বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ পাচ্ছেন।’

আরও পড়ুন-   দেখি, কে নির্বাচন ঠেকায়ঃ ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মানবিক কারণে নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে সাজা হয়েছে। যা আইনি প্রক্রিয়ায় হয়েছে। এখন তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে অবশ্যই আদালত কিংবা আইনি প্রক্রিয়া শেষ করে যেতে হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বিদেশে নিতে তার ভাই একটি আবেদন করেছিলেন। কিন্তু এখানে আইনি জটিলতা রয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এরপর কিছু করতে হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থায় যেতে হবে। প্রধানমন্ত্রীও গতকাল (শুক্রবার) এটা নিয়ে ব্রিফ করেছেন।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…