গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নারায়ণগঞ্জে পরিত্যক্ত গোডাউনে মিলল গলিত মরদেহ

Abdur Rahman Ayan
August 8, 2026 9:27 pm
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গোডাউনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুরে কুতুবাইল এলাকার প্যারাডাইস কেবলস লিমিটেডের গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে গোডাউনে চুরির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটক পারভেজের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার চিনারকান্দী এলাকায়। অপর আটক পিয়াস জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে কুতুবাইল এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই গোডাউন থেকে হঠাৎ পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে একটি গলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা গোডাউন থেকে দুর্গন্ধ পাওয়ার পর স্থানীয়রা ৯৯৯ এ খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

তিনি আরও জানান, গোডাউনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে কারা যাতায়াত করত এবং নিহত ব্যক্তি কীভাবে সেখানে প্রবেশ করেছিলেন, সেটিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে। পাশাপাশি আটক দুজনের সঙ্গে মরদেহ উদ্ধারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

Abdur Rahman Ayan

সর্বমোট নিউজ: 85

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…