গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে রাস্তা উদ্ধারের পর পুনঃদখল করেছে প্রভাবশালী মহল

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে নিবন্ধিত রাস্তা উদ্ধার করার পর আবারও জবর দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালী মহল। দায়সাড়া প্রতিবেদন দাখিল করেছেন ধামশ্রেনি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা।

জানা গেছে, উপজেলার ধামশ্রেনি ইউনিয়নের সুরির ডারা হতে উলিপুর স্টেশনগামী সড়কটির মুখ দীর্ঘদিন ধরে দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালী রেজাউল ইসলাম। আর একাংশ দখলে রেখে ঘর নির্মাণ করেন রিক্সা চালক আব্দুস সাত্তার।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে গত ২৯ ফেব্রুয়ারী এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার কুড়িগ্রাম নিশাত তামান্নার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে ওই রাস্তা উদ্ধার করা হয়।

ওই অভিযানে রেজাউল ইসলামের বাণিজ্যিক ঘরের অর্ধেকসহ আব্দুস সাত্তার এর শয়ন ঘরের একাংশ উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করেন। কিন্তু ক্ষমতার দাপটে পুন:দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন রেজাউল ইসলাম।

আরও পড়ুন-   ফসলী জমিতে পুকুর খননে মামলার নির্দেশ জেলা প্রশাসকের

পুনঃদখলের বিষয়ে জেলা প্রশাসক কাযার্লয়ের রাজস্ব শাখা হতে একটি পত্রের মাধ্যমে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আয়ুব আলীর নিকট সরেজমিন প্রতিবেদন চাওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার দপ্তরের স্বারক নং ১৮৫ তারিখ ০৬/০৬/২০২৩ মোতাবেক প্রেরিত প্রতিবেদনে রেজাউল ইসলাম কর্তৃক পুন:দখলের বিষয়টি অস্বীকার করে দায়সাড়া প্রতিবেদন দাখিল করেন।

এ ব্যাপারে জবরদখলকারী রেজাউল ইসলাম বলেন, আমার জমিতেই আমি ঘর করেছি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…