গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Link Copied!

ঐক্য, শিক্ষা, সংস্কৃতি, প্রগতি Chini Hukumu Chini Sinimung ‘আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ত্রিপুরাদের প্রধান সামাজিক বৈসু উৎসব (বাংলা নববর্ষ) উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ আঞ্চলিক শাখা ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম রামগড় শাখার উদ্যোগে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নেয়। র‌্যালিতে বর্ণিল পোষাকে পাহাড়ি তরুণ-তরুণী ছাড়াও সব বয়সের হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। ত্রিপুরাদের স্মরণকালের বিশাল বর্ণাঢ্য র‌্যালিতে ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য, রংতুলি একাডেমি গ্রুপের নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

আরও পড়ুন-  লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

র‍্যালীর শুরুতে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মো: মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটির সমাপ্তির পর বিজয় ভাস্কার্য চত্ত্বরে ত্রিপুরা জাতিগোষ্ঠীর গরিয়া নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্য উপভোগ করেন ত্রিপুরা সম্প্রদায় ছাড়াও সর্বস্তরের মানুষ। নৃত্যের পরে বিজয় ভাস্কার্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন।

এসময় ত্রিপুরা জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠন, পাড়া-মহল্লার সব বয়সের নারী পুরুষ ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

 

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…