গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু

Link Copied!

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তবে সকাল ৮ থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুই সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ ছাড়াও আশপাশের গলিগুলোতেও নেতাকর্মীরা অবস্থান করছেন। একদিকে পল্টন মোড়, কাকরাইল মসজিদ পর্যন্ত অন্যদিকে মতিঝিল, নটরডেম কলেজের অলিতে-গলিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ থেকে সরকার পতনের এক দফার ঘোষণা দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন-   রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ সমাবেশ চলছে। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় তল্লাশি করছে পুলিশ। সকাল থেকে এ তল্লাশি শুরু করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর মুঠোফোন ঘেঁটে দেখার পর তাদের আটক করা হয়েছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

দলটির নেতারা আরও অভিযোগ করেন, সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকিতে যানবাহনে তল্লাশি করছে পুলিশ। মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে বিএনপির এক নেতার দাবি, জেলার বিভিন্ন স্থান থেকে তাদের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন-   গাইবান্ধায় ২কেজি গাঁজাসহ আটক- ১

বিএনপির সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে তল্লাশি করতেও দেখা গেছে।

এদিকে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে দেখা গেছে, সমাবেশে অংশ নিতে আসা মধ্যম সারির নেতাদের বসার জন্য মঞ্চের দুই পাশে চেয়ার দেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট। মঞ্চের সামনে চেয়ার পেতে বসার ব্যবস্থা করা হয়েছে সংবাদকর্মীদের।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী এবং আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন।

এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ এলাকায় ইন্টারনেট সংযোগ ‘পাওয়া যাচ্ছে না’ বলেও অভিযোগ করেন নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলা বিএনপির নাজমুস সাকিব বলেন, তারা মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। তাই সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট দিতে পারছেন না।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

রাজপথের আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে থেকে সরকার পতনের একদফা ঘোষণা করবে দলটি। ইইউ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সফরের মধ্যেই দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা। শুক্রবার রাজধানীতে মানববন্ধন বা মানবপ্রাচীরের কিংবা বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শুরু হতে পারে আন্দোলনের সিরিজ কর্মসূচি। তবে দলের একটি অংশ একদফার ঘোষণার পর কঠোর কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছে। একদফার পাশাপাশি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার রূপরেখাও তুলে ধরবে দলটি। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ৩৫টি রাজনৈতিক দলও আলাদা মঞ্চ থেকে একই ঘোষণা দেবে।

আরও পড়ুন-   গোবিন্দগঞ্জ ২কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি উল্লেখ করে একদফার ঘোষণা দেওয়া হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ‘দেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে রাজপথে বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ