গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনী ফলাফল বাতিলের দাবী

Link Copied!

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রশ্নবিদ্ধ নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী জিন্নাত আলী।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন রংপুর অঞ্চলের উপ-পরিচালক বরারর তিনি এই আবেদন দাখিল করেছেন।

আবেদন সূত্রে জানা গেছে, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের লক্ষে ৯ জুন শ্রম দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে মোঃ আলম মিয়াকে প্রধান করে নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটি নির্বাচনকালীন সময়ে তফসীল অনুয়ায়ী খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে যাচাই বাছাই অন্তে ভোট গ্রহণ করার কথা। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলম মিয়া সাধারণ সম্পাদক পদ প্রার্থী নুর ইসলামের সাথে যোগসাজসের মাধ্যমে তাদের নিজস্ব লোকজনকে ভুয়া ভোটার বানিয়ে রাখেন।

আরও পড়ুন-   এক মাস পর আখাউড়া দিয়ে এলো ১১ টন পেঁয়াজ

বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮ এর ৩১৭(৪) (ঘ) ধারার বিধান ও উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক শ্রম দপ্তরের প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা থাকলেও তা রাখা হয়নি ৫ জুলাই অনুষ্ঠিত ওই নির্বাচনে।

এ ব্যাপারে কমিটির কাছে লিখিত অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ না নিয়ে নির্বাচন সম্পন্ন করা হয়।

ফলে পাতানো নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখান করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী জিন্নাত আলী।

এ ব্যাপারে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন রংপুর অঞ্চলের উপ-পরিচালক সাদেকুজ্জামান বলেন, আমি ওই নির্বাচন সম্পর্কেই জানি না। তাহলে প্রতিনিধি কিভাবে দেবো? নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলম মিয়া বলেন, ইতোপূর্বে কোনো নির্বাচনের শ্রম দপ্তরের প্রতিনিধি না থাকায় ওই দিনের নির্বাচনেও প্রতিনিধি ছিলো না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…