ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ তামিম। নতুন বলে অজি পেসারদের সুইং আর বাউন্স সামলে সাবলীল ব্যাটিংই করছিলেন। তবে হঠাৎ ছন্দপতন হয় সাদমানের। ইনিংসের নবম ওভারে দ্বিতীয় বলটি পায়ের ওপর করেছিলেন মিচেল স্টার্ক। সেখানে অন সাইডে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে এজ হয়ে বল চলে যায় অফ সাইডে। কভার পয়েন্টে নাথান লায়নের হাতে ধরা পড়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪০ রান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন

