গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Link Copied!

উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি নামক এলাকায় রেলসেতু দেবে যাওয়ায় এ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘন ঘন বৃষ্টিপাতের ফলে সিঙ্গের ডাবরি এলাকার সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেতু মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী লোকাল ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন—    এ্যানি আদালতে মিথ্যা বলেছেনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার রেল যাত্রীরা।

কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা আজিজুল ইসলাম জানান, তিনি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট করেছিলেন, কিন্তু পরে জানতে পারলেল কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ‘তাই এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এখন এতো সকালে একটা ভোগান্তিতে পড়তে হবে আমাকে।’

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা জানান, রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকায় যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ