গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মহাসমাবেশের স্থান নিয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

Link Copied!

বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকায় মহাসমাবেশের জন্য দুটি জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।

সোমবার (২৪ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনার বরাবর এই চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থান দুটি হলো- নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান।

আরও পড়ুন-   ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিল বিএনপি

চিঠিতে এই দুটি স্থানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার আগ্রহ জানিয়েছে বিএনপি। তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনও জায়গা নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।

এর আগে দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমাদের স্থানের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

এর আগ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে মির্জা ফখরুল ইসলাম ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন