চট্রগ্রাম জেলার ভুজপুর থানার ফেনি নদীরকুল এলাকা হতে রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দিবাগত রাত (শনিবার) ৩ টার দিকে রামগড় ৪৩ বিজিবির অন্তর্গত নলুয়াটিলা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।
আরও পড়ুন- এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, নিহত ৭
আটককৃত ভারতীয় ফেন্সিডিল ভুজপুর থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম,পিএসসি,জি+ জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন



