গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় সারাদেশে ৫ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খোরশেদ আলম।

আরও পড়ুন-   কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ক্লাবের সদস্যরা ছাড়াও কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিবেশ এবং মানুষের জীবনধারণের জন্য গাছের গুরুত্ব উল্লেখ করে এমন কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রাজেন্দ্র নাথ রায়, বিএডিসির ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন, গাইবান্ধা প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ বিভিন্ন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…