গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নৌকার বিদ্রোহী প্রার্থী মনুকে আ.লীগ থেকে বহিষ্কার

Link Copied!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তার প্রতীক আনারস।

রোববার (৫ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ওয়াহেদ মুরাদ এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৬ মার্চ রামগতির চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে জাকির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনু স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই গত শনিবার (৪ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তক্রমে গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা অনুযায়ী তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে বহিষ্কৃত নেতা সাহেদ আলী মনু বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে শুরু করে ২৫ বছর দল করে ১৫ বছর এই পদে দায়িত্ব পালন করি। তবুও দলের অনিয়ম ও সুষ্ঠু বিচার না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে নিজেই অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। গত ১৯ ফেব্রুয়ারি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র দিয়েছি। এছাড় জনগণের উপর আস্থা রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করেছি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ