গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে প্রধান মন্ত্রীর উপহার ট‍্যাব পেল ১২০ শিক্ষার্থী

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান মন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী।

আরও পড়ুন-   প্রিয়তমা’র ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রের আত্নহত্যা!

এসময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

শুভেচছা বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোস্তাফিজুর রহমান।

পরে উপজেলার ১৬ টি মাদরাসা এবং ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব (ট্যাবলেট) বিতরণ করা হয়। ট্যাব পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রাপ্ত ট্যাব লেখাপড়া ও জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করবেন বলে অঙ্গীকার ব‍্যক্ত করেন শিক্ষার্থীরা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন