গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বন্ধ স্থায়ী টিকা কেন্দ্র, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

Link Copied!

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই স্থায়ী টিকা কেন্দ্র বন্ধ থাকায় শিশুদের নিয়ে ভোগান্তিতে অভিভাবকগণ।

আজ বুধবার (১২ জুলাই) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকা কার্যক্রম বন্ধ থাকার অভিযোগ উঠেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ দুপুর ১২টায় সরেজমিন গিয়ে দেখা যায়, ইপিআই স্থায়ী টিকা কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবক মহলের ভীড়।

ভীড়ের কারণ জিজ্ঞাসা করলে আকবর আলী নামের এক অভিভাবক জানালেন, সকাল থেকে অপেক্ষা করে তার ভোগান্তির কথা।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, স্থায়ী টিকা কেন্দ্রে পৌরসভার একজন স্বাস্থ্য সহকারী থাকার বিধি থাকলেও পৌর কর্তৃপক্ষ এখনও কোনো স্বাস্থ্য সহকারী নিয়োগ না করায় অতিরিক্ত দায়িত্ব কাধে নিয়ে দীর্ঘ সময় ধরে তা পালন করে আসছেন স্বাস্থ্য সহকারী তাজুল ইসলাম। তাজুল ইসলাম ইপিআই স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করায় স্থায়ী টিকা কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হয়।

আরও পড়ুন-   বিদেশিদের দেখাতেই বিএনপির সমাবেশঃ হানিফ

পরে শিশুদের অভিভাবক বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদকে জানালে তিনি টিকা কার্যক্রম চালানোর জন্য দুই জন অদক্ষ নার্স নিয়োগ করেন। ওই অদক্ষ নার্সদের থেকে টিকা নিতে অস্বীকৃতি জানিয়ে কয়েকজন অভিভাবক শিশুদের নিয়ে বাড়ি চলে যান।

এ ব্যাপারে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ জানান, টিকা কেন্দ্রের স্বাস্থ্য সহকারীকে ইপিআই স্বাস্থ্য ক্যাম্পে পাঠানোর কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছিল।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…