গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে ভিজিডির চাল বিতরণে অনিয়ম! সংঘর্ষে আহত-৬

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে ভিজিডির চাল কম দেয়াকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

সরেজমিন ঘুরে জানা যায়, ওই ইউনিয়নে ৩শ ৯ জন ভিজিডি কার্ডধারীর মাঝে ২ দিন ধরে চাল বিতরণের আজ দ্বিতীয় দিনেও প্রতিটি কার্ডে চাল কম দেয়ায় উপকারীভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে উপকারভোগীদের উপর চাল বিতরণের দায়িত্বে থাকা ব্যক্তিরা চড়াও হন। এ খবর আশপাশে ছড়িয়ে পরলে স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে প্রতিবাদ করলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়।

আরও পড়ুন-    কুড়িগ্রামের তিস্তা পাড়ের মানুষের এ দুঃখের শেষ কোথায়?

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত শ্রমিক জহুরুল হক-কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাছির উদ্দীন নামক অপর এক আহতকে কুড়িগ্রাম সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, সাজ্জাদ, আওলাদ, জহুরুল, বায়জীদ, নাছির ও আনোয়ার।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন