গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে প্রেমিকার ভালোবাসা না-পেয়ে প্রাণ গেল প্রবাসীর

Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাহাদ হোসেন (২২) নামে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ফাহাদ উপজেলার ভোলাকোট ইউপির টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ির সুলতান আহমেদের ছেলে ও দুবাই প্রবাসী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বছর দুবাই পাড়ি জমায় ফাহাদ। সেখানে গিয়ে দেশের একাধিক মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলত। তিন মাস না পেরোতেই ১৫ দিন আগে দেশে ফেরে। মঙ্গলবার সকালে ফাহাদ মুঠোফোনে কারোর সাথে উচ্চস্বরে গলায় ফাঁস দেয়ার কথা বলেছিল। কিন্তু বিষয়টি তাৎক্ষণিক জানতে চাইলে ফাহাদ কৌশলে এড়িয়ে যায়।

এরপর ঘরের দরজা বন্ধ দেখা যায়। এতে সন্দেহ হলে দরজা ভেঙে ভিতরে খোঁজাখুঁজি করে ফাঁস লাগানো লাশ দেখতে পান স্বজনরা। তাদের ধারণা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে ফাহাদ। তবে, এখনও পর্যন্ত ফাহাদের ব্যবহৃত মুঠোফোনটি খুঁজে পাওয়া যায়নি।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ