‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ। তাঁর মতো যারা রাষ্ট্রীয় এই সম্মান অর্জন করেছেন, গ্যাস ও বিদ্যুতের সংযোগ পাওয়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার দাবি করেছেন তিনি।
পাশাপাশি আগামী এক মাসের মধ্যে নির্মলেন্দু গুণ তার নিজ বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে গ্যাস সংযোগ না পেলে পুরস্কার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় দুটি পদকই তিনি বিক্রি করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে সরকারকে এমনি আল্টিমেটাম দেন নির্মলেন্দু গুণ।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে কবি লিখেছেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণিজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। আপনারা কী বলেন?
আরও পড়ুন- ঋণের টাকায় কেনা নৌকা ভেসে গেছে জোয়ারে
‘আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। বিদ্যুৎ-সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস-সংযোগ পাইনি। ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বিক্রি করে দেয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেয়া হলো।’
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত…
Posted by Nirmalendu Goon on Monday, October 24, 2022
এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে, সরকারি সিদ্ধান্তে আবাসিক ও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ আছে। এখন কেউই সংযোগ পাবে না।
২০১৬ সাল থেকে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রেখেছে সরকার। এর মধ্যে বিশেষ বিবেচনায় কিছু সংযোগ দেওয়া হলেও ২০২০ সাল থেকে স্থায়ীভাবে বন্ধ আছে। ২০২০ সাল থেকে বাণিজ্যিকভাবেও কাউকে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না।



