গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আইনশৃঙ্খলা বাহিনীকে কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না: এ্যানি

Link Copied!

১৭ বছর পুলিশ বিভাগকে ইচ্ছেমতো চালানো হলেও এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ব্যক্তিগত স্বার্থে বা উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন,আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে হবে একমাত্র দেশ ও জনগণের কল্যাণে। নির্বাচিত সরকারের ওপর জনগণের জবাবদিহিতা থাকে বলেই এটি বাস্তবায়ন করা একটি বড় দায়িত্ব।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির নতুন কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, “গত ১৭ বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না। যখন যা ইচ্ছা, যেভাবে প্রয়োজন মনে করেছে, তারা সেটাই করেছে। কিন্তু এভাবে না স্বর্ণ ব্যবসায়ী, না সাধারণ মানুষ—কেউই প্রকৃত উপকৃত হয়নি। আর এ কারণেই আমাদের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হয়েছে।”

দেশ গড়ার ক্ষেত্রে সদিচ্ছার গুরুত্ব তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে দেশ চলবে না, প্রতিটি নাগরিককে দেশপ্রেমিক ও দায়িত্বশীল হতে হবে। স্বর্ণ ব্যবসাকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। তবে সব ধরনের ব্যবস্থার মূল চাবিকাঠি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশে শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে অত্যন্ত সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ এবং সাধারণ সম্পাদক শিমুল সাহা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 424

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…