গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

Link Copied!

আন্তর্জাতিক হ্যান্ডবলের মঞ্চে জয় দিয়ে নতুন অভিযান শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ।

রবিবার রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখে স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও স্বাগতিকদের রক্ষণ ও আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি নেপাল। বিরতিতে যাওয়ার আগে ১৩-৯ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। একের পর এক গোল করে ব্যবধান বাড়ানোর পাশাপাশি শেষ পর্যন্ত ৩৩-২০ গোলের বড় জয় নিশ্চিত করে স্বাগতিক দল।

বাংলাদেশের এই জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আলপনা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সে সাতটি গোল করে ম্যাচসেরার স্বীকৃতি পান তিনি। মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ছয়টি করে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এ ছাড়া অধিনায়ক ইসমেতারা নিশি পাঁচটি এবং সায়মা জান্নাত সীমা চারটি গোল করেন। মাসুদা আক্তার করেন দুটি গোল। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করেন।

চার দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করা হচ্ছে।

২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে এবারের আসরে দারুণভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ। তবে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 415

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…