গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে মানসিক প্রতিবন্ধী দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন সকালে র‌্যাব-১২ সদর কম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মো. শান্ত (২৫) উপজেলার পূর্বলক্ষ্মীখোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৬ এপ্রিল সকালে পূর্ব লক্ষ্মীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার যুবক শান্ত শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন।
এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।

এতে আরো বলা হয়, ঘটনার পর থেকে অভিযুক্ত শান্ত পলাতক ছিলেন। বুধবার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সৈয়দ স্পিনিং মিলের সামনে থেকে র‌্যাব সদস্যরা আসামি শান্তকে গ্রেপ্তার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 54

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…