গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পর্ন সাইটে অভিনেত্রী জাহ্নবীর ছবি

Managing editor
April 5, 2026 3:19 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: অস্বস্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নেটদুনিয়ায় তারকাদের অস্বস্তিকর ছবি পোস্ট এবং ছবি বিকৃত করে বার বারই এমন কাণ্ড ঘটেছে অনেকের সঙ্গে। মাত্র ১৫ বছর বয়সে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। সেই সময়ে স্কুলে পড়তেন অভিনেত্রী। এমন একটা ঘটনা যে তাঁর সঙ্গে ঘটতে পারে কল্পনাও করতে পারেননি কখনও।

সম্প্রতি একটি পডকাস্টে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করলেন জাহ্নবী। তিনি বলেন, ‘ওটা আমার ডিপফেক ছিল কি না, এখনও জানি না। তবে এটুকু বুঝেছিলাম খুব খারাপ কিছু একটা হতে চলেছে। নিজের ছবি দেখেছিলাম পর্ন সাইটে। একজন স্কুলের ছাত্রী হিসেবে এটা মেনে নেওয়া কঠিন। সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।’

জাহ্নবী একদিন দেখে ফেলেছিলেন ছেলেরা পর্ন সাইটে তাঁর ছবি দেখছে। সকলে মজা নিচ্ছে। সেখানে নিজের মারাত্মক কিছু ছবি দেখে কেঁপে উঠেছিলেন অভিনেত্রী। জাহ্নবী বলেন, ‘ওই একটা ঘটনা আমার জীবন মুহূর্তে বদলে দিয়েছিল। বলা ভালো সবটা ওলটপালট করে দিয়েছিল। তখন মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় থাকাটাই যেন অভিশাপ। আমি সেই কারণেই মাশুল গুনছি।’

সেই খারাপ দিনগুলো এখনও যেন তাড়া করে বেড়ায় জাহ্নবীকে। তখন বয়স কম হওয়ায় কোথাও অভিযোগ জানাতে পারেননি। সেই ভয় যে এখন কেটে গিয়েছে তা নয়। বরং, মাঝেমধ্যেই খারাপ কিছু বিষয় নজরে আসে তাঁর। এআই দিয়ে তৈরি ছবি প্রসঙ্গে জাহ্নবী বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারি না এখনও। কারণ, এআই দিয়ে মাঝেমধ্যেই তো বিভিন্ন ছবি তৈরি করে দেওয়া হয়। এমন কিছু পোশাক পরানো হয়, যা আমি চোখে দেখিনি কখনও। যে ছবিগুলো দিয়ে খারাপ কিছু হয়তো প্রতিস্থাপন করা হয়।’

এই ধরনের ছবির ফলে বহুবার সমস্যায় পড়েছেন জাহ্নবী। ফলে পরিচালক, প্রযোজকদের কাছে পোশাক নিয়ে আপত্তি জানালে কোনও উদাহরণ হিসেবে এই ছবিগুলো উঠে আসে। ভ্রান্ত ধারণা তৈরি হয় তাঁর ব্যাপারে বলেও মনে করেন জাহ্নবী। ফলে এআই তাঁর জীবনে কঠিন সময় ডেকে এনেছিল বলে মত অভিনেত্রীর।

Managing editor

Managing editor

ব্যবস্থাপনা সম্পাদক

সর্বমোট নিউজ: 14

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ